মেহেরপুর নিউজঃ
হিজবুত তাওহীদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের উগ্রপন্থীদের উস্কানি, হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে মেহেরপুর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে হিজবুত তাওহীদের মহিলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা হিজবুত তাওহীদের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা হিজবুত তাওহীদের সভাপতি আক্কাস আলী, মেহেরপুর সদর উপজেলা হিজবুত তাওহীদের সভাপতি বুলবুল আহমেদ, মেহেরপুর হিজবুত তাওহীদের নারী নেতৃত্ব কামরুন নাহার, খুলনা বিভাগীয় নারী নেতৃত্ব ও সাংগঠনিক সম্পাদক জেরিন সাহেরা, খুলনা বিভাগীয় আমির তানভীর আহমেদ, মেহেরপুর সদর উপজেলা হিজবুত তাওহীদের দায়িত্বশীল মোবারক হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, হিজবুত তাওহীদের বিরুদ্ধে উস্কানি, হুমকি ও অপপ্রচার চালিয়ে সংগঠনের কার্যক্রম বাধাগ্রস্ত করার অপচেষ্টা করা হচ্ছে। তারা এসব কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।