মেহেরপুর নিউজ:
মেহেরপুর মুজিবনগর উপজেলা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে মুজিবনগর উপজেলা পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় মুজিবনগর উপজেলার কোমরপুর পুজা মন্দিরে মুজিবনগর উপজেলা পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।ফলো হরির সভাপতিত্বে সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুজা উদযাপন পরিষদের সদস্য সচিব অশোক চন্র বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুজা উদযাপন পরিষদের সদস্য বাধন কুমার,মধুসূদন হালদার খুদিরাম হালদার প্রমুখ। পরে ধীরেন চন্দ্রকে সভাপতি,নিরঞ্জন কর্মকারকে সাধারণ সম্পাদক এবং তপন সাহা কে সাংগঠনিক সম্পাদক করে মুজিবনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষণা করা হয়।