মুজিবনগর অফিস, ৩জুন:
মেহেরপুরের মুজিবনগরে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তসহ, অসহায়, দুস্থ ও দরিদ্র মেধাবি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে কৃষি অফিস হলরুমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন ৯০ জন অসহায়দের মাঝে ২ হাজার টাকা করে নগদ অর্থ বিতরন করেন।
এ সময় উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান,মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস,মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন,বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল উপস্থিত ছিলেন।
এসময় ঈদের আগে আর্থিক সাহায্য পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এসকল উপকারভোগী।