মেহেরপুরের মুজিবনগরে ঝুলন্ত অবস্থায় ইজাত কালটা (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালের দিকে তার নিজ বসত বাড়ির ঘরের ভিতর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত ইজাত কালটা মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের পূর্বপাড়ার মৃত রিয়াস কালটার ছেলে।
স্থানীয়রা জানান, ইজাত কালটা এবং তার দুইটা ছেলে দির্ঘদিন ধরে ভিন্ন বাড়িতে বসবাস করে আসছে। তবে ইজাত কালচটা একা একা সে মাঠের ভিতর তার নিজ বাড়িতে বাস করতো। স্থানীয়রাদের ধারণা, ঈদের দিন রাতের কোন এক সময় নিজ বসত ঘরে গলাই রশি দিয়ে সে আত্মহত্যা করেছে। আজ সকালের দিকে গন্ধ পেয়ে তার ঘরের ভিতর প্রবেশ করে ঝুলন্ত অর্ধগলিত লাশ দেখতে পাই।
পরে মুজিবনগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় মুজিবনগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
# মুজিবনগর অফিস #