মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ জুন:
বাংলাদেশ সরকারের অর্থায়নে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় বাংলাদেশ সংগীত সংগঠন পরিষদ আবৃতি সমন্বয় পরিষদ, নৃত্য শিল্পি সংস্থা, গন সংগীত সমন্বয় পরিষদ ও নজরুল সংগীত শিল্পি পরিষদের আয়োজনে শনিবার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দেশজ সাংস্কৃতি বিকাশে দেশব্যাপি সংগীত, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার শিল্পিরা ওই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।