মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযানে ৪৫ পিচ ইয়াবাসহ রনি মিয়া (২৫) নামের এক যুবককে আটক করেছে এসআরবি)-১২।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাংনী উপজেলার আমতৈল গ্রামের ঈদগাহপাড়া অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসআরবি-১২-এর মেহেরপুর ক্যাম্পের একটিদলতাকে আটক করে।
আটক রনি উপজেলার রায়পুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মসজিদপাড়ার আব্বাস মিয়ার ছেলে।
এসআরবি-১২ এর মেহেরপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এসআরবি সূত্র জানায়, রনি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত রনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারির ১০(ক) ধারায় গাংনী থানায় মামলা করা হয়েছে।