নিজস্ব প্রতিনি:
মেহেরপুর শহরের বোসপাড়ায় রফিকুল ইসলাম নামের এক অবসর প্রাপ্ত বিডিআর সদস্য কতৃক মানসিক প্রতিবন্ধী শিশু ধর্ষন হওয়ায় ধর্ষককে গ্রেফতারের দাবী স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার সকালে শিশু কল্যান মূলক সংগঠন অংকুরের উদ্যোগে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। অংকুরের সভাপতি নাসিম রানা বাঁধন জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনি স্মারকলিপি গ্রহন করেন। অংকুরের অন্য সদস্যরা এসময় সেখানে উপস্থিত ছিলেন।