
মেহেরপুর নিউজ:
মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর স্টেডিয়াম মাঠে মনোজ্ঞ কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে এ মনোজ্ঞ কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৮টায় মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনি জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় সেখানে শান্তির প্রতিক কবুতর এবং বেলুন উড়ানো হয়।
পরে বাংলাদেশ পুলিশ, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি, বিএনসিসি রোভার স্কাউট, গার্লস গাইড, রেডক্রিসেন্ট, কাপ দলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে-মেয়েরা শরীরচর্চা প্রদর্শন করেন।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলি এ সময় জেলা প্রশাসক এর সাথে ছিলেন।
কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে কুচকাওয়াজে গ্রুপে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ১ম, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিএম কলেজ গার্ল গাইড ২য়, এবং একই বিদ্যালয় গার্ল ইন স্কাউট ৩য়। খ গ্রুপে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ১ম, ছহি উদ্দিন ব্রিলিয়ান্ট প্রি ক্যাডেট একাডেমী ২য়, এবং গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমি ৩য় পুরস্কার লাভ করে।
একই সাথে খ গ্রুপে শরীরচর্চা প্রদর্শনীতে কালেক্টরেট স্কুল ১ম,মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ ২য় এবং হোলি পাবলিক প্রি-ক্যাডেট ৩য় স্থান লাভ করে।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনি প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় পুলিশ সুপার এসএম মুরাদ আলি, সিভিল সার্জন ডাক্তার শামীম আরা নাজনীন, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ তৌফিকুর রহমান, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম সহ সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।