মেহেরপুর নিউজ:
তারণ্যের জয়যাত্রায় মুখরোতি দেশ, জাগো, জাগাও জেগে ওঠো বাংলাদেশ এ শ্লোগানে দেশ ও সমাজ পরিবর্তনের অঙ্গিকার নিয়ে মেহেরপুরের গাংনীতে যুব সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে গাংনী পাইলট স্কুল এন্ড কলেজ থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থাণে এসে শেষ হয়।
পরে দিনব্যাপি এ যুব সমাবেশের আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগীতায় ইয়ূথ এ্যান্ডিং হাঙ্গারের গাংনী উপজেলা ইউনিট।
যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রিডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার।
মাহফুজ রাব্বি অনিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এর অ্যা¤^াসিডর অস্ট্রেলিয়ান নাগরিক ক্যাথি বার্গে, মেহেরপুর জেলা কন্যা-শিশু এ্যাডভোকেসি ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম। এসময় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর যশোর অঞ্চলের সমš^য়কারী খোরশেদ আলম, গাংনী এরিয়া অফিসের সমš^য়ক হেলাল উদ্দীন।
মেহেরপুর জেলার ৮শত যুবক এ সমাবেশে অংশ গ্রহণ করেন।
যুবদের মেহেরপুরের বিভিন্ন গ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠাসহ সমাজ ব্যবস্থা বেশ কিছু পরিবর্তন আনার দাবি করা যুব সমাবেশ থেকে অনুষ্ঠানে।