মেহেরপুর নিউজ:
টানা দুই দিনের শৈত্যপ্রবাহের পর এবার কুয়াশার চাদরে ঢাকা পড়েছে মেহেরপুর। মঙ্গলবার ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় মেহেরপুর।
বেলা ১০টা নাগাদ কুয়াশার চাদরে ঢাকা পড়ার কারণে যান সহ জনজীবন চলাচলে দুর্বিসহ হয়ে পড়ে। ঘন কুয়াশার কারণে মেহেরপুরে শীতের তীব্রতা আরো বেড়ে যায়। প্রধান প্রধান সড়কগুলোতে স্বল্পসংখ্যক যান চলাচল করলেও সেগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। মঙ্গলবার সকালে মেহেরপুর জেলায় ১৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।