তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীর নিশিপুর গ্রামে টোকন (২৫) নামের এক যুবক গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার দিবাগত রাতে নিজ ঘরের আড়াতে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত টোকন নিশিপুর গ্রামের ইফার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, টোকন সন্ধ্যার দিকে শ্বশুরবাড়ি হোগলবাড়িয়া থেকে এসে কারো সাথে কথা না বলে তার শোবার ঘরে ঢুকে যায়। সকাল বেলায় ডাকাডাকি করে ঘুম থেকে না উঠলে পরিবারের লোকজন তার শোবার ঘরের ভিতরে তাকিয়ে দেখে সে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় আছে।পরিবারের লোকজনের চিৎকারে আশেপাশের লোকজন এসে দেখে সে মারা গেছে।
গাংনী থানা পুলিশের ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আত্মহত্যার সংবাদটি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ মাঠে রয়েছে।