মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে ট্রাফিক পুলিশের চেকপোস্ট অনুষ্ঠিত হয়েছে।
বর্তমানে সারাবিশ্বে করোনাভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে, বাংলাদেশেও দিন দিন করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে চলেছে।
এই ভাইরাসের ভয়াবহতা থেকে রক্ষা পেতে দেশের সকল গণপরিবহন সুপার মার্কেট বন্ধ থাকলেও গত ১ই জুন থেকে শর্তসাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত আকারে তা খুলে দেওয়া হয়েছে।
শনিবার সকালে মেহেরপুর জেলার সীমান্ত দরবেশপুরে
মেহেরপুরের আন্তঃজেলা বাস ও গণপরিবহন স্বাস্থ্যবিধি মেনে চলছে কি না তা তদারকির জন্য, চেকপোস্ট করেছে মেহেরপুর পুলিশ বিভাগ।
এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা ট্রাফিক সার্জেন্ট পবিত্র বিশ্বাস, টিএসআই মোকারম হোসেন, সদর থানার এসআই ওবায়দুর রহমান, নায়েক ইব্রাহিম, পুলিশ কনস্টেবল বোরহান,রাব্বি পলক।