মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুলের চাচা মাহবুবুর রহমান মধুর দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার বাদ আছর মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গণে মাহবুবুর রহমান মধুর জানাজা শেষে শহরের পুরাতন কবরস্থানে তাকে দাফন করা হয়।
মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন সহ শত শত মানুষ জানাজা ও দাফন কাজে অংশগ্রহণ করেন। মাহবুবুর রহমান মধু সকালে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।