মেহেরপুর নিউজ:
মেহেরপুর-কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানার উদ্যোগে নব নির্বাচিত ইউপি সদস্যদের বরন এবং সাবেক সদস্যদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে কাথুলী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বিদায় বরণ অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানার সভাপতিত্বে বিদায় বরণ অনুষ্ঠানে কাথুলী ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। একই সাথে সাবেক সদস্যদের ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় জানানো হয়। এসময় মিজানুর রহমান রানা কাথুলী ইউনিয়নের উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করার জন্য নবনির্বাচিত সদস্যদের প্রতি আহ্বান জানান।