মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর মুহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে রাধাকান্তপুর মুহাম্মাদিয়া হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গণে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আমানুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান মো: শাহজামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউনিয়নের নবনির্বাচিত ৭ নং ওয়ার্ডের সদস্য মো: ইসমাইল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার নুরুল ইসলাম, আব্দুল লতিফ প্রমুখ। পরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।