গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে শৈতপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চলতি ২ দিন যাবত ঘন কুয়াশা, আর মৃদু বাতাসের কারণে কাজ-কর্ম করতে কষ্টের শিকার হচ্ছে।
সােমবার সকালে সূর্যের দেখা না মিললেও দুপুর ১২টার দিকে সূর্য কােন রকম উঁকি মেরে আবার কুয়াশায় ঢাকা পড়ে।
এদিকে, এ শৈতপ্রবাহের কারণে খেটে খাওয়া মানুষগুলাে পড়েছে বিপাকে। এমন দূর্যােগপূর্ণ আবহাওয়ার কারণে কর্মক্ষেত্রে কাজ করতে পারছেনা। আবার অনেকেই জীবিকার তাগিদে শৈতপ্রবাহকে উপেক্ষা কাজ-কর্ম করছে।
শৈতপ্রাহের তীব্রতার কারণে অনেকে শরীরকে একটু গরম করতে আগুন তাপিয়ে নিতে দেখা গেছে।