মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে হুইস্কি সহ সালমান হোসেন নামের এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে মেহেরপুর শহরের ভূমি অফিস মোড় থেকে সালমানকে গ্রেপ্তার করে।
সালমান মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের আলী হোসেনের ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র ওসি জুলফিকার আলীর নেতৃত্বে সঙ্গীয় এসআই অজয় কুমার কুন্ডুর সহ ডিবির অন্যান্য সদস্যরা শহরের ভূমি অফিস পাড়ায় অভিযান চালান। এসময় সালমানকে আটক করার পর তার কাছ থেকে এক বোতল ভারতীয় ব্ল্যাক ডিলাক্স হুইস্কি উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।