গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলা শহরের কাথুলী মােড়ের কম্পিউটার ব্যবসায়ী নাজমুল হুদার বড় ভাই কম্পিউটার ব্যবসায়ী তহিদুল ইসলাম ইন্তেকাল করেছেন।
তৌহিদুল গাংনী উপজেলা শহরের পশু হাসপাতাল পাড়ার ওয়াচ্ছেল আলীর মাস্টারের ছেলে।
বৃহস্পিতবার ভোর ৪টার সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তৌহিদুল। তৌহিদুল কয়েকদিন আগে স্ট্রোক জনিত কারণে অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
এদিকে সকলের পরিচিত মুখ তৌহিদুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শােক প্রকাশ করেছেন।