মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের উদ্যোগে বিভিন্ন ক্লাবের মধ্যে ক্রিকেট সেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার মেহেরপুর সদর উপজেলা সুবিদপুর গ্রামে ক্রিকেট সেট বিতরণ করা হয়। সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম উপস্থিত থেকে সুবিদপুর গ্রামের বিভিন্ন ক্লাবের মধ্যে ক্রিকেট সেট বিতরণ করেন। এসময় সুবিদপুর গ্রাম আওয়ামীলীগের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।