মেহেরপুর নিউজ:
প্রাথমিক শিক্ষকদের চাকুরী জাতীয়করণ দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি মেহেরপুর জেলা শাখার সভাপতি কমর উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলা শাখার সভাপতি ইকবাল হোসেন, প্রধান শিক্ষক নুরুল গনি, মোখলেছুর রহমান, আবু লায়েস লাভলু, ইকাব উদ্দিন, তোফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম, ফিরাতুল ইসলাম, একরামুল হক,কাজী জাকারিয়া প্রমূখ উপস্থিত ছিলেন। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।