মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে বিলুপ্তপ্রায় দেশজ মাছ কই ,শিং,মাগুর,পাবদা ,গুলসা,টেংরা ইত্যাদি মছের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণ বিষয়ে মৎস্য চাষী/খামারীদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা মৎস্য অধিদপ্তর মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম।