মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর মুসলিমপাড়া সার্বিক যুব উন্নয়ন সংগঠনকে যুব উন্নয়ন অধিদপ্তরের রেজিষ্ট্রেশন প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে বল্লভপুর মুসলিমপাড়া সার্বিক যুব উন্নয়ন সংগঠনকে রেজিস্ট্রেশন হস্তান্তর করা হয়।
মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু উপস্থিত থেকে রেজিস্ট্রেশন হস্তান্তর করেন। এসময় মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহকারী বজলুর রহমান সেখানে উপস্থিত ছিলেন।