মেহেরপুর নিউজ:
আসন্ন মেহেরপুর পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রচারণা শুরু করেছে তৃতীয় লিঙ্গের এক প্রার্থী।
মেহেরপুর পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সীমা চৌধুরী (হিজড়া) সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ নং (৭,৮ ও ৯) ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে প্রচারণা শুরু করেছেন। এরই মাঝে মেহেরপুর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সিমা হিজড়ার ছবি সম্বলিত ফেস্টুন টাঙ্গানো হয়েছে।
চলমান ইউনিয়ন পরিষদের নির্বাচনে বেশ কয়েক জায়গায় তৃতীয় লিঙ্গের প্রার্থী হয়ে জয়লাভ করার খবর ছড়িয়ে পড়লে সীমা হিজড়া ও মেহেরপুর পৌরসভার নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে প্রচারণা শুরু করেছেন। যদিও পৌরসভার নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক করা হয়নি। তার পরেও সীমা হিজড়া তৃতীয় লিঙ্গের পক্ষে প্রথম ব্যাক্তি হিসেবে তিনি প্রচারণা শুরু করেছেন। সর্বস্তরের জনগণের পক্ষে প্রচারপত্র সীমা হিজড়া সকলের সহযোগিতায় সুখে-দুখে সকলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সকলের কাছে দোয়া কামনা করেছেন।