মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গৃহীত অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে কাথুলী ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির সুবিধাভোগী নারী ও পুরুষদের মাধ্যমে সড়কে মাটি কাটা কাজের মধ্যে দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
এ কর্মসূচির উদ্বোধনকালে কাথুলী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মোঃ মিজানুর রহমান রানাসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
কর্মসূচির উদ্বোধন কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাথুলী ইউনিয়ন শাখার বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের সভাপতি মোঃ রেজাউর রহমান রেজা, ইউপি সদস্য আবু হানিফ প্রমূখ।