মেহেরপুরে অপহরণের প্রায় ১৭ মাস পর ভিকটিমকে উদ্ধার এবং আসামিকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। মঙ্গলবার বিকেলের দিকে মেহেরপুর মুজিবনগর উপজেলার কোমরপুর বাজার এলাকা থেকে আসামি আসিফ জোয়াদ্দারকে (২০) আটক করেন । পরে একই এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।
আটককৃত আসিফ জোয়াদ্দার মেহেরপুর মুজিবনগর উপজেলার কোমরপুরের ইন্দা জোরদারের ছেলে। মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে ২০২০ সালের ৬ সেপ্টেম্বর ভোরের দিকে ১৫ বছর বয়সী শিশুকে অপহরণ করে আত্মগোপন করেন।
এই ঘটনার পর ১৫ সেপ্টেম্বর ২০২০ তারিখ অপহৃত শিশুর নানা মোজাহার মণ্ডল বাদী হয়ে মেহেরপুর -মুজিবনগর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন( সংশোধিত ২০০৩) এর ৭/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। এরপর প্রায় দীর্ঘ ১৭ মাস আসিফ জর্দার আত্মগোপনে ছিলেন।
মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে সঙ্গীয় ও এসআই সুলতান মাহমুদ এবং এএসআই হেলাল উদ্দিন মেহেরপুর মুজিবনগর উপজেলা কোমরপুর বাজারে অভিযান চালিয়ে আসিফ জোয়ারদারকে আটক করেন। এবং পরে ভিকটিমকে উদ্ধার করা হয়।