মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ৭ দিনব্যাপী গবাদিপশু হাঁস-মুরগী পালন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে মেহেরপুর শহরের দিঘীরপাড়ায় গবাদিপশু হাঁস-মুরগী পালন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর লক্ষণ বাহাদুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক ফরহানা জেসমিন, সরকারি যুব উন্নয়ন কর্মকর্তা নিপেন্দ্র নাথ বিশ্বাস। ৭ দিনব্যাপী এই প্রশিক্ষণে মোট ৩০ জন মহিলা অংশগ্রহণ করছে।