মেহেরপুর নিউজ:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সদস্য বুড়িপোতা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার বিকালে বুড়িপোতা গ্রামে প্রতিযোগিতা শেষে বুড়িপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণ করা হয়।মেহেরপুর জেলা জজ কোর্টের জিপি শাজাহান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। দৌলত হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, জিয়ারুল ইসলাম প্রমূখ।