মেহেরপুর নিউজ:
দায়িত্বপালন অবস্থায় মারা যাওয়া পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ উপহার পাঠালেন পুলিশ প্রধান বাংলাদেশ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)’।
রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে ঈদ-উল ফিতর-২০২২ এর শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।মেহেরপুর জেলার পুলিশ সুপার মোঃ রাফিউল আলম আইজিপি প্রদত্ত উপর সামগ্রী তুলে দেন।