মেহেরপুর নিউজ:
মেহেরপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশ অফিসার ও ফোর্সদের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা পুলিশের আয়োজনে এ কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। কিট প্যারেডে অভিবাদন গ্রহন করেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম ।
পরে কিট প্যারেডে পুলিশ সুপার জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সদের সরকারি ইস্যুকৃত ইউনিফর্ম, বেল্ট, হ্যান্ড কাপ, সুজ, অস্ত্র ও গুলিসহ আনুষাঙ্গিক সরকারি জিনিস পত্র পরিদর্শন করেন এবং এগুলোর যথাযথ ব্যবহারে গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি পুলিশ সদস্যদের চুল-দাড়ি ও রুচিসম্মত গেটআপ আছে কিনা তা পর্যবেক্ষণ করেন।
এসময় পুলিশ সুপার বলেন, আমরা একটি সু-শৃঙ্খল বাহিনী সুতরাং আমাদের পোশাকেও তার বহিঃপ্রকাশ থাকতে হবে। তিনি উপস্থিত সকল অফিসার ও ফোর্সদের পেশাদারিত্বের সহিত কাজ করে জনগনের আস্থা অর্জন করার নির্দেশনা প্রদান করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ জামিরুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।