মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত আনসার ব্যারাক পরিদর্শন করেছেন।
সোমবার দুপুরের দিকে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরের আনসার ব্যারাক পরিদর্শন করেন। এ সময় ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুরনেছা লতা উপস্থিত ছিলেন। পরিদর্শন কালে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম আনসার ব্যারাকে অবস্থানকারী আনসার সদস্যদের সাথে কথা বলেন।