মেহেরপুর নিউজ:
জাতীয় সমাজকল্যাণ পরিষদ এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক ২০২২-২০২৩ অর্থবছরের আর্থিক অনুদানের চেক ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক এবং সহায়ক উপকরণ বিতরণ করা হয়। জনপ্রশান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক অনুদানের চেক ও সহায়ক উপকরণ বিতরনেট উদ্বোধন করেন। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি।
পরে সেখানে সমাজ কল্যাণ কমিটির পক্ষ থেকে ৮৯ জনের মাঝে ৪ লক্ষ ৭ হাজার ৫শ টাকার চেক। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে ৭৪ টি হুইল চেয়ার, মেহেরপুর জেলা সমাজ কল্যাণ কমিটির পক্ষ থেকে ২০টি হুইল চেয়ার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ২টি হুইল চেয়ার।প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে ৮টি হিয়ারিং এইড এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ২টি হিয়ারিং এইড বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসকের লিংকন বিশ্বাস সেখানে উপস্থিত ছিলেন,সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।