মেহেরপুর নিউজ:
শাহীন সভাপতি ও মমতাজ সম্পাদক করে মেহেরপুর জেলা খুচরা সার বিক্রেতা সমিতির জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার বিকালের দিকে মেহেরপুর কাথুলী সড়কে মেহেরপুর জেলা খুচরা সার বিক্রেতা সমিতির সাধারণ সভা শেষে মেহেরপুর জেলা খুচরা সার বিক্রেতা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে শাহীনুল ইসলাম শাহীন কে সভাপতি এবং মমতাজ উদ্দিন কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এর আগে খাজা মঈনুদ্দীন লিটনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন,গাংনী উপজেলা খুচরা সার বিক্রেতা সমিমতির সভাপতি তৌহিদ মুর্শেদ অতুল ,সাধারণ সম্পাদক আনিসুর রহমান, মেহেরপুর জেলা খুচরা সার বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম শাহীনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খুচরা সার বিক্রেতা ইসলামুল হক,আসলাম হোসেন,মাসুদ রানা,সোহরাব হোসেন রতন,আব্দুল বারী, বিল্পব হোসেন ।