মেহেরপুর নিউজ:
আগামী ১৪ নভেম্বর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং সদস্যদের শপথ গ্রহণের লক্ষ্যে মেহেরপুরে নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম সহ নবনির্বাচিত সদস্যগণের কোভিড-১৯ পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শনিবার সকালে রাজধানীর কাকরাইলস্থ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সোয়ব পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। মেহেরপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, সদস্য ইমতিয়াজ হোসেন মিরন, আজিমুল বারী, শাহানা ইসলাম শান্তনা, মিজানুর রহমান সোয়াব পরীক্ষা করেন। ১৪ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলা পরিষদের চেয়ারম্যান এবং সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।