গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের নব-নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টার সময় গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম। দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক জুলফিকার আলী কাননের সঞ্চালনায়-অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক,উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক মুন্টু। এসময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম,সিনিয়র সাংবাদিক মজনুর রহমান আকাশ, উপজেলা প্রেসক্লাবের নির্বাচন কমিশনার আবুল কাশেম অনুরাগী,উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এমএ লিংকন,নব-নির্বাচিত সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাভেল,শিক্ষক নেতা হাসানুজ্জামান,গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবু আলম,সাংবাদিক সাহাজুল সাজু,এ সিদ্দিকী শাহিন,তােফায়েল হােসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত সদস্যদের রজনীগন্ধ্যা ফুলের স্টিক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, উপজেলা প্রেসক্লাব নির্বাচনের নির্বাচন কমিশনার আবুল কাশেম অনুরাগী। পরে নব-নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম।