মেহেরপুর নিউজ:
বুধবার দুপুরের দিকে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম নিজ কার্যালয়ে বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ২১ হজার ৮শ টাকা ও ৬ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদেরকে হস্তান্তর করেন।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মেহেরপুর কর্তৃক বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ৩ জনের ৬৮ হাজার টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের ১৩ টি হারানো মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুরের দিকে পুলিশ সুপারের কার্যালয়ে টাকা এবং মোবাইল হস্তান্তর করা হয়।
জানা গেছে মেহেরপুরের পুলিশ সুপার মোঃ রাফিউল আলম এর নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ জামিরুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মেহেরপুরের চৌকস টিম মেহেরপুর জেলার বিভিন্ন থানার জিডি এবং অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে ভিকটিমদের নিকট থেকে ভুলক্রমে বিকাশে চলে যাওয়া ৩ জনের সর্বমোট ৬৮ হাজার টাকা এবং হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ১৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকা এবং মোবাইল ফোন সমূহ পুলিশ সুপার মোহাম্মদ রবিউল আলম প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। ভুক্তভোগীরা অত্যন্ত খুশি হয়ে বাংলাদেশ পুলিশ এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মেহেরপুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।