মেহেরপুর নিউজ:
মেহেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস প্রাঙ্গনে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স সপ্তাহ’র উদ্বোধন করা হয়।
মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার আব্দুর রাজ্জাকের সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিউজা-উল জান্নাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার। পরে সেখানে অগ্নিকাণ্ডের মহড়া অনুষ্ঠিত হয়।
এদিকে এর আগে সেখানে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিসের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিউজা-উল জান্নাহ জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা এবং অপু সরোয়ার ফায়ার সার্ভিসের পতাকা উত্তোলন করেন।