মেহেরপুর নিউজ:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং নবনির্বাচিত মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্প মাল্য অর্পণ করেছেন।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা পরিষদের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্প মাল্য অর্পণ করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পৃথক পৃথকভাবে পুষ্প মাল্য অর্পণ করেন। এ সময় জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম নবনির্বাচিত সদস্য ইমতিয়াজ হোসেন মিরন, আজিমুল বারী, শামীম আরা হীরা, শাহানা ইসলাম শান্তনা, মিজানুর রহমান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক প্রমুখ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।