মেহেরপুর নিউজ:
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি মুজিবনগর উপজেলার উদ্যোগে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লি কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায় ৩দিন মেয়াদী আয়বর্ধনমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলার গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ উদ্বোধন করেন।মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, সদর উপজেলা বিআরডিবি কর্মকর্তা রাকিবুল ইসলাম এ সময় সেখানে উপস্থিত ছিলেন।