মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার জাদুখালি স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম মুস্তাফিজুর রহমান টিপু স্বরনে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে সদর উপজেলা শিক্ষা পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম, জাদুখালি স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক আশরাফুল হক, উজলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী,মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহারুল ইসলাম , আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম প্রমূখ। পরে মুস্তাফিজুর রহমান টিপুর মাগফেরাত কামনায় দোয়া করা হয়।