মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলা পরিষদ উন্নয়ন প্রকল্পের আওতার মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর দাখিল মাদ্রাসার বিদ্যমান ভবনের ছাত্রদের আসনের জন্য সম্মুখিন সম্প্রসারণ শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম নাম ফলকন্মোচন করে সম্মুখিন সম্প্রসারণ শুভ উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। মাদ্রাসার শিক্ষকগণ উদ্বোধনী অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিলেন।