মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার মেহেরপুর সরকারি কলেজ কেন্দ্রে পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২৯ টি পদের বিপরীতে ১ হাজার ২১৪ জন চাকুরী প্রার্থী নিয়োগ পরীক্ষার অংশগ্রহণ করে।পরীক্ষা চলাকালে মেহেরপুর জেলা পরিষদ ড. মুহাম্মদ মুনসুর আলম খান কেন্দ্র পরিদর্শন করেন। এদিকে এর আগে পরীক্ষা চলাকালীন সময় স্বাস্থ্য শিক্ষা বিভাগের যুগ্ম সচিব তানজিলা ইসলাম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, লিউজা-উল জান্নহ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুল্লাহ, সরকারি কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুন, আসাদুজ্জামান নূর প্রমুখ ও উপস্থিত ছিলেন।