মেহেরপুর নিউজ:
দোয়া অনুষ্ঠান এবং এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণের মধ্য দিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বোন এবং সাবেক এমপি মরহুম ছহিউদ্দীন বিশ্বাসের মেয়ে ফেরদৌস আরা চুনীর ৫ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা বোসপাড়া বায়তুল ফালাহ জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান ছাড়াও মেহেরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মহিলাদের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়। এদিকে ফেরদৌস আরা চুনীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে মেহেরপুর সরকারি শিশু পরিবার, মেহেরপুরের মুজিবনগর সরকারি শিশু পরিবার এবং মেহেরপুর হোটেল বাজার এলাকায় মাদ্রাসায় শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। ২০১৭ সালের ২৫ নভেম্বর ফেরদৌস আরা চুনী মৃত্যুবরণ করেন।