গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলা দ্বি-বার্ষিক পূজা উদযাপন পরিষদ (কমিটি) গঠিত হয়েছে। এতে গাংনী উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার ও পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির দাতা সদস্য অশােক চন্দ্র বিশ্বাস। পরিষদের সাধারণ সম্পাদক মহাদেব চন্দ্র দাস ও সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস নির্বাচিত হয়েছেন।
এছাড়াও গাংনী পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন অপূর্ব কুমার বিশ্বাস,সাধারণ সম্পাদক নীল কুমার দাস ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন লালন কুমার দাস। রবিবার বিকেলে গাংনী উপজেলা শহরের কাথুলী মােড়স্থ পপুলার ডাগনষ্টিক সেন্টারের সভাকক্ষে এ পরিষদ গঠিত হয়। পরিষদ গঠনের আগে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দিনােবন্ধু বিশ্বাস। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমাজ সেবক অশােক চন্দ্র বিশ্বাস। সভাটি পরিচালনা করেন গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক সুকেশ চন্দ্র বিশ্বাস।