মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে মোটিভেশন প্রীতি সমাবেশ, কথামালা সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি কলেজ মিলনায়তনে মোটিভেশন প্রীতি সমাবেশ, কথামালা সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিউল ইসলাম সরদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক, সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ কাবিল উদ্দিন, সহযোগী অধ্যাপক খেজমত আলী মালিথা।
সহকারী অধ্যাপক বশির আহমেদের নির্দেশনায় ” নতুন প্রাণ দাও, প্রাণ সখা আজি সুপ্রভাতে। বিষাদ সব কর দূর নবীন আনন্দে “। এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানের বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের সরকারি অধ্যাপক ফুয়াদ খান,মুন্সি রাশিদুল হক,প্রভাষক শামীমা নাসরিন প্রমূখ। পরে সেখানে সরকারি কলেজের ছাত্রদের সমন্বয়ে কথামালা সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।