মেহেরপুর নিউজ:
বাংলাদেশ আওয়ামী যুবলীগ মেহেরপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সারফরাজ হোসেন মৃদুলের উদ্যোগে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৪ তম জন্মদিন পালন করা হয়েছে।
রবিবার বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের বাসভবনে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৪ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ মেহেরপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সারফরাজ হোসেন মৃদুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফারহাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট ইব্রাহিম শাহীন।
বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, গাংনী উপজেলা সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, মেহেরপুর শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ।যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৪ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য মুজিরুল ইসলাম শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।