মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে গণসংযোগ করেছেন।
সোমবার বিকালের দিকে এডভোকেট ইয়ারুল ইসলাম সদর উপজেলার বাডাদি ইউনিয়নের রাজনগর গ্রামে গণসংযোগ করেন। এবং কয়েকটি পথ সভায় বক্তব্য রাখেন। এ সময় অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। পরে তিনি কয়েকটি ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।