মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পশ্চিম পাড়া ও বিশ্বাস পাড়া গ্রামে গণসংযোগ করেছেন। মঙ্গলবার বিকালের দিকে এডভোকেট ইয়ারুল ইসলাম সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের আমঝুপি পশ্চিম পাড়া ও বিশ্বাস পাড়া গ্রামে গণসংযোগ করেন। এবং কয়েকটি পথ সভায় বক্তব্য রাখেন। এ সময় অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন।