মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বৈকুন্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল হাশেম, বাড়িবাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রবিউল ইসলাম, পাটকেল পোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক এবং বেলেগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসিয়া চাকুরী থেকে অবসর গ্রহণ করাই তাদেরকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিনের সভাপতিত্বে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী বৈকন্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল হাশেম, বাড়িবাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রবিউল ইসলাম, পাটকেল পোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, বেলেগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ফেরদৌসিয়া, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস এম জয়নুল ইসলাম, আসাফুদ্দোলা, শফিকুর রহমান, জহুরুল হক, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজিয়া আফরোজ তুলি,মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম,আশরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসনবী প্রমুখ। পরে শিক্ষকদের পক্ষ থেকে বিদায়ী ৪ শিক্ষককে ক্রেস্ট ফুলেল শুভেচ্ছা জানানো হয়।