গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে আগামী ১৬ডিসেম্বর, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্ততি
মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টার দিকে গাংনী উপজেলা অডিটোরিয়ামে প্রস্তুতি সভার অয়োজন করা হয়। গাংনী উপজেলা আওয়ামী লীগ এসভার আয়োজন করে
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মখলেছুর রহমান মুকুল।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।