গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে ঠিকাদার দেলােয়ার হােসেন মিঠুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে।
গাংনী উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী ফয়সাল আহমেদ ও উপ-সহকারি প্রকৌশলী শহিদুল ইসলামকে লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন উপজেলা ঠিকাদার অ্যাসােসিয়েশনের সদস্যরা।
সােমবার দুপুরে ঠিকাদার মজিরুল ইসলামের গাংনী হাসপাতাল বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যেই ঠিকাদার আনিসুর রহমান বলেন,গত ১১ ডিসেম্বর গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন ভূমি অফিসে নির্মাণ কাজের পরিদর্শনে গিয়েছিলেন এলজিইডির উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ ও উপ-সহকারি প্রকৌশলী শহিদুল ইসলাম। পরিদর্শনে গিয়ে নির্মাণ কাজের
ত্রুটি পেয়েছিলেন। ত্রুটিপূর্ণ কাজ সঠিক ভাবে করার বিষয়ে পরামর্শ দেন প্রকৌশলী ফয়সাল আহমেদ। এসময় মিঠু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারি দেলােয়ার হােসেন মিঠু প্রভাব খাটিয়ে লাঞ্ছিত করেন। পরে নিজের দােষ ঢাকতে মিঠু তড়িঘড়ি করে প্রকৌশলীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ঠিকাদার মিঠু প্রকৌশলীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ধরেন। যা আদৌ সত্য নয়। প্রকৌশলীদের বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা জানাচ্ছি। সেই ঠিকাদার মিঠুর শাস্ত্রির দাবি জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন ঠিকাদার অ্যাসােসিয়েশনের সদস্যরা।